1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

চলতি মাসের পুরো বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি কম্পোজিট কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার টিপুরদী এলাকায় এ বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং টিপুরদী থেকে মেঘনা টোলপ্লাজা ও অপরদিকে মদনপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

খবর পেয়ে মহাসড়কে ছুটে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দিপঙ্কর ঘোষ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার সহ পুলিশ সদস্যরা প্রায় দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

শ্রমিক সুমন মিয়া বলেন, চৈতী গার্মেন্টস কর্তৃপক্ষ প্রতি মাসের ৭তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও মাস শেষ হয়ে যাচ্ছে বেতন ও ঈদ বোনাস দিচ্ছে না। বাধ্য হয়েই আমরা মহাসড়ক অবরোধ করেছি।

কারখানার জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন,বৈশ্বিক সমস্যার কারণে আমরা কয়েক মাস যাবত বৈদেশিক বায়ার আনতে পারছি না।তবে শ্রমিকদের বেতন ভাতা আমরা সঠিক সময়ে দিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা