1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৬৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে লুট হওয়া একটি শর্টগান সহ ৫ ডাকাত গ্রেফতার।

নারায়ণগঞ্জে পৃথক দুটি ডাকাতি মামলায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ব্যাগ এবং বন্দরে বিদ্যুৎ কেন্দ্র ডাকাতির লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়।

 

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলন এতথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

 

তিনি বলেন, গত ৮ জুলাই জাপান প্রবাসী পরিবার নিয়ে ঢাকা উদ্দেশ্যে যাওয়া পথে সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেন সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এমামলায় এক আসামি পলাতক রয়েছে।

অন্যদিকে, ২ জুলাই বন্দরের ১১০কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে ডাকাতরা হামলা করে আনসার সদস্যদের সাথে থাকা দুটি শর্টগান লুট করে নিয়ে যায়। এঘটনায়  জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করলে তার দেয়া তথ্যে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা