1. admin@bangladeshbulletin24.com : admin :
মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপির সমর্থন  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপির সমর্থন 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১৮ ঘন্টা আগে
  • ৩৯ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

গতকাল শুক্রবার মোগরাপাড়া বাদ জুমা চৌরাস্তা জামে মসজিদে নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণ সামনে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

পরে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও মোশারফ হোসেন আতাউর রহমানের পক্ষে স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আতাউর রহমান বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ  সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় সমর্থনের বিষয়টি সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা