1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩ - বাংলাদেশ বুলেটিন ২৪
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ  সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ ঘন্টা আগে
  • ২৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম, সঙ্গীয় ফোর্সসহ একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করেন।

আটক ব্যক্তিরা হলো-জুজু(২৯),আরিফুল (২৩) ও গাড়িচালক শাকিল(৩৭)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি ঢাকা মেট্রো-গ-২৭-৬৫০৯ নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম জানান,এ ঘটনায় আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা