1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ  সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে-এসিল্যান্ড সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ দিন আগে
  • ৩৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি- ১১ ও এসআরবি- ১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা। তিনি জহির ফকির হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে জহির ফকিরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যান বলে জানায় এসআরবি-১১। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্তের পর সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা