1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে ২৩ হাজার ইয়াবা উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে ২৩ হাজার ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ 

সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে ২৩ হাজার ইয়াবা উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ ঘন্টা আগে
  • ২৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসের সুপারভাইজার,হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

এর আগে মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানার পিরোজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেয়ে

কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাসটির সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রাকিবুল হাসান (৩০), মো. আশিক (২৮) ও সাইফুল হোসেন (৩৮)। তাদের মধ্যে রাকিবুলের বাড়ি যশোরের শার্শা উপজেলায়, আশিকের বাড়ি যশোরের কোতোয়ালি এলাকায় এবং সাইফুলের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। রাকিবুল ও আশিক ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবার পাশাপাশি আলফা এক্সপ্রেস স্লিপার বাসটিও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা