মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসের সুপারভাইজার,হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এর আগে মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানার পিরোজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেয়ে
কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাসটির সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রাকিবুল হাসান (৩০), মো. আশিক (২৮) ও সাইফুল হোসেন (৩৮)। তাদের মধ্যে রাকিবুলের বাড়ি যশোরের শার্শা উপজেলায়, আশিকের বাড়ি যশোরের কোতোয়ালি এলাকায় এবং সাইফুলের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। রাকিবুল ও আশিক ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবার পাশাপাশি আলফা এক্সপ্রেস স্লিপার বাসটিও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.