
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। বন্দর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বন্দরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দেন এবং অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি,বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওছার আশা, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।