1. admin@bangladeshbulletin24.com : admin :
বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ২১১ বার পঠিত

মোঃ নুর নবী জনি –

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস জাতীয় পর্যায়ে ‘দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অর্জন করে উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।

রাজধানীতে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের উপস্থিতিতে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পদক প্রদান অনুষ্ঠানটি সারাদেশে সরাসরি সম্প্রচার করা হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বি. আর. বিলকিস। তাঁর নেতৃত্বে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

দেশের সর্বোচ্চ পর্যায়ে এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি শুধু তাঁর বিদ্যালয়ের নয়, সমগ্র সোনারগাঁ উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অর্জনে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং সোনারগাঁবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনের জন্য বি. আর. বিলকিসকে সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা