1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৭৯ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ৪ টার দিকে সোনারগাঁ থানা পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোছাঃ ছালেহা (৩২), নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বরদী এলাকায় পলাতক আসামি মো. আল আমিন (৪০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছালেহার শয়নকক্ষের খাটের ওপর থাকা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আল আমিন পালিয়ে যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারওয়ার জানান, গ্রেপ্তারকৃত ছালেহা এবং পলাতক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা