1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল জব্দ,ভ্রাম্যমান আদালতের জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল জব্দ,ভ্রাম্যমান আদালতের জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ১১০ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেল উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম হতে ঢাকা যাওয়ার পথে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় এই তেল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, তেলের বৈশ্বিক সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করে ১৩টি ড্রাম ভর্তি ডিজেল
ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ পিক আপ যোগে চট্টগ্রাম হতে ঢাকা পাচার কালে আটক করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান অবৈধ মজুত ও অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা বিধানমতে দোষী সাব্যাস্ত করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪(ক) ধারায় ১০ হাজার টাকা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে,নিলামের সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত শাকিলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় সোনারগাঁও থানা পুলিশ,পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সদস্য রফিকুল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা