1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা,স্বামী আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা,স্বামী আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৮ মাস আগে
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪)নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রিয়া মনির স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।

 

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। সে ওই কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। তার আগে একটি বিয়ে করেছিলো তার স্বামী।

 

আটককৃত আদিল জানান,আজ সকালে সে স্ত্রীর জন্য খাবার কিনতে বাহিরে যাওয়ার পর এক ঘন্টা পর ফিরে এসে রুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় রিয়ামনির লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করে লোকজন জড়ো করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে।

 নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, এঘটনায় স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা