
নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪)নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রিয়া মনির স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। সে ওই কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। তার আগে একটি বিয়ে করেছিলো তার স্বামী।
আটককৃত আদিল জানান,আজ সকালে সে স্ত্রীর জন্য খাবার কিনতে বাহিরে যাওয়ার পর এক ঘন্টা পর ফিরে এসে রুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় রিয়ামনির লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করে লোকজন জড়ো করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, এঘটনায় স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.