1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কাশ্মির গ্রুপে ডাকাতি - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে কাশ্মির গ্রুপে ডাকাতি সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে ২৩ হাজার ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ে কাশ্মির গ্রুপে ডাকাতি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ ঘন্টা আগে
  • ২৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ‘কাশ্মীর গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা ও প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ডাকাতির সময় নিরাপত্তাকর্মীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখার অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫ থেকে ২০ জনের একটি দল প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানে প্রবেশের পর ডাকাত দলের সদস্যরা দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে জিম্মি করে। পরে তাঁদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা।

অভিযোগে আরও বলা হয়, ডাকাত দলের সদস্যরা প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনে থাকা দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এ ছাড়া তামার তার, সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীক বলেন, এঘটনা টি তদন্তাধীন আছে, শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা