1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে এক নারীকে হত্যার অভিযোগে মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে এক নারীকে হত্যার অভিযোগে মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ সপ্তাহ আগে
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোসা. মরিয়ম (৩৫) নামে এক নারীকে মারধর, অস্ত্র দিয়ে আঘাত এবং বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীসহ নয়জনের বিরুদ্ধে। নিহতের ভাই মো. রাব্বি (২০) এ ঘটনায় থানায় লিখিত এজাহার দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ইকবাল হোসেন ও তার সহযোগীরা মরিয়মের ঘরে মাদক সেবন করতেন। এতে বাধা দেওয়ায় মরিয়মকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

গত শনিবার সকাল(৫ সেপ্টেম্বর)  আনুমানিক ১০টার দিকে ইকবাল হোসেনসহ ইয়ামিন, আরমান, দিপু ও হিরন মরিয়মের ঘরে প্রবেশ করে মাদক সেবন শুরু করেন। মরিয়ম প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।এজাহারে আরও অভিযোগ করা হয়, তারা পিস্তল দিয়ে মরিয়মকে আঘাত করেন। হিরনও অপর একটি পিস্তল একপর্যায়ে মরিয়ম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে আরমানের দেওয়া একটি ট্যাবলেট ইকবাল ‘ব্যথার ওষুধ’ বলে মরিয়মকে জোর করে খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে। ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।এরপর ছালেহা বেগম, শিউলী বেগম, লাইলি বেগম ও আনারকলি অন্যদের সঙ্গে মরিয়মকে মৃত ভেবে মরদেহ গুমের উদ্দেশ্যে ঘর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা