1. admin@bangladeshbulletin24.com : admin :
তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে সোনারগাঁয়ে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে সোনারগাঁয়ে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ১০২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত ।

তাঁর সরাসরি তত্ত্বাবধানে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রায় ১ হাজার মোটরসাইকেল আরোহীর মাঝে তেল বিতরণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা দিকে পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগমন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দিলে গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসিফ আল জিনাত তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। ।

এসময় বিশৃঙ্খলা সামলাতে এবং প্রকৃত ব্যবহারকারীরা যাতে সহজেই তেল পেতে পারেন, সেজন্য ইউএনও আসিফ আল জিনাত সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করেন। এ সময় তার সাথে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তার রাশেদুল হাসান ও সোনারগাঁ থানা পুলিশ।

ইউএনও আসার আগে তেল বিতরণের সময় পাম্পে যে হুড়োহুড়ি ও মারমুখি অবস্থান দেখা গিয়েছে , আসার পর ছিল তার উল্টো চিত্র। তিনি নিজে উপস্থিত থেকে আরোহীদের সারিবদ্ধভাবে লাইন করে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করান।

সুশৃঙ্খলভাবে তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মোটরসাইকেল চালকরা। তারা জানান, প্রশাসনের সরাসরি নজরদারির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি এবং সিরিয়াল ভেঙে তেল নেওয়ার সুযোগ না থাকায় সবাই সমান সুযোগ পেয়েছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “সোনারগাঁ এলাকার সাধারণ মানুষ ও চালকরা যাতে ভোগান্তি ছাড়াই জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং নিয়ম মেনে চলায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা সম্ভব হয়েছে, তবে আমি আসার আগে গাড়ি রাখার ব্যবস্থাপনার কারণে একটু ঝামেলা হয়েছিল তবে আমি এসে এবং আমাদের পুলিশের টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা