1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ১১০ বার পঠিত

বাংলাদেশ বুলেটিন ডেক্সঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোখলেছ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২২ জুলাই সন্ধ্যায় উপজেলার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, অভিযুক্ত মোখলেছ ওই শিশুকে মুখ চেপে জনৈক সেলিম রেজার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠে। শিশুটির মা খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করেন।

এই ঘটনায় গত ২৩ জুলাই সোনারগাঁও থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা (মামলা নম্বর: ৩৩, তারিখ: ২৩/০৭/২০২৪) দায়ের করা হয়। 

মামলা রুজুর পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, “বি” সার্কেল এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ইসলাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ দ্রুত অভিযান পরিচালনা করেন।

অভিযানে গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে মেঘনাঘাট এলাকা থেকে অভিযুক্ত মোখলেছকে গ্রেপ্তার করা হয়। মোখলেছের বাবার নাম চান্দু হাওলাদার এবং মায়ের নাম রিজিয়া বেগম। তার গ্রামের বাড়ি বরিশালের টুমচরে হলেও বর্তমানে সে সোনারগাঁওয়ের প্রতাপচরে বসবাস করে। গ্রেপ্তারকৃত আসামিকে সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা