1. admin@bangladeshbulletin24.com : admin :
সায়মা ওয়াজেদ কে সোনারগাঁয়ের চিকিৎসকদের অভিনন্দন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সায়মা ওয়াজেদ কে সোনারগাঁয়ের চিকিৎসকদের অভিনন্দন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৭২ বার পঠিত

নিউজ ডেস্ক :- বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর হিসেবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মনোয়নপ্রাপ্ত প্রার্থী ও বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাবরিনা হক সহ সকল চিকিৎসকগণ।

বৃহস্পতিবার (২রা নভেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় বলা হয়েছে, বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ৭৬তম আঞ্চলিক সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে রিজিওনাল ডিরেক্টর হিসেবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মনোয়নপ্রাপ্ত প্রার্থী বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা মিস সায়মা ওয়াজেদ।

ভারতের দিল্লিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের এ সম্মেলনে সায়মা ওয়াজেদ তার লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন।

উল্লেখ্য জনস্বাস্থ্য, নারী উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, পরিবেশ এবং অটিজম নিয়ে তাঁর কাজসমূহ সারাবিশ্বে সমাদৃত।

বাংলাদেশের পক্ষে এই অসামান্য অর্জনে সায়মা ওয়াজেদকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল চিকিৎসকগণ বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশের জন্য এটি একটি গৌরবময় অর্জন। সায়মা ওয়াজেদ একজন অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিত্ব। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে বিশ্বের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।”
এছাড়াও, তারা সায়মা ওয়াজেদের নেতৃত্বে বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা