1. admin@bangladeshbulletin24.com : admin :
১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৩৩৬ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘ ১৯বছর পর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।

সোমবার (২৬ মে) দুপুরে সাধারণ সভায় রূপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক, মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো ও নাজমুল হুদাকে সদস্য করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন রপগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আলম হোসেন। প্রবীণ সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ করিম, রাসেল আহমেদ, সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ, শাহেল মাহমুদ, আলী হোসেন টিটো,লিখন রাজ, নাজমুল হুদা, আনোয়ার , জি.কে দিলু, হানিফ মোল্লা, শফিকুল ইসলাম সহ অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্টপিডিয়ার কর্মরত আরো অনেক সাংবাদিকগন।

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষনার পর রূপগঞ্জের রাজনৈতিক নেতারা সাধুবাদ জানিয়েছেন।

সাংবাদিক আলম হোসেন বলেন, নতুন কমিটি যেনো আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি আধুনিক ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানান।

রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে। রূপগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করা হবে। সকলের সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, প্রেসক্লাবে আর কখনো চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চলবে না। রূপগঞ্জের সাংবাদিকেরা এখন থেকে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন বলেও ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা