1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৭৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গরিবে নেওয়াজ, সহ-সভাপতি মোহাম্মদ আলী।

পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক আনিছুর রহমান বাবু, জাবেদ রায়হান, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পারভীন আক্তার, শাহাজালাল, দুলাল, রফিক, পৌরসভা সেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটু, সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির নেতা হাজী মহিউদ্দিন, পৌরসভার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও জাতীয় পার্টির নেতা কাউসার আহম্মেদ, জাতীয় পার্টির নেতা মজিবুর রহমান ও কাউন্সিল পদপ্রার্থী আব্দুর রউফ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা