1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৩৪৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.সামন্ত লাল সেন।

তিনি শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

জানা গেছে,সরকারী হাসপাতালের সেবার মান ও পরিবেশ সহ বিভিন্ন দিক পরিদর্শনের জন্য শুক্রবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.সামন্ত লাল সেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার,শেখ রাসেল কিডস কর্নার এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের সেবা নিতে আসা রোগীদের খাবার এবং পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় তার সাথে ছিলেন ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.ফরিদ হোসেন মিয়া, উপজেলা হেলথ কেয়ার লাইন ডিরেক্টর ডা. মো:রিজওয়ানুর রহমান,নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আবুল ফজল, মুহাম্মদ মুশিউর রহমান,স্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব   উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক, সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহীম, সহকারী প্রকোশলী সাইফুল ইসলাম, আরএমও ডা.মো:মোশাররফ হোসেনসহ হাসপাতালের  চিকিৎসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরাগন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও ডাক্তারের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা