1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ উপজেলা ভুমি কর্মকর্তাদের পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ উপজেলা ভুমি কর্মকর্তাদের পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৮ মাস আগে
  • ৯৩ বার পঠিত
oplus_2

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সোনারগাঁ উপজেলা ভূমি কর্মকর্তাদের আয়োজনে মঙ্গলবার দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও ফাইরুজ তাসনিম বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও ফারজানা রহমান সোনারগাঁয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও ফারজানা রহমান সোনারগাঁয়ে কর্মকালীন সময়কে স্মরণীয় উল্লেখ করে বলেন, এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবে। পরে উপজেলা কর্মকর্তাদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনীম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রধান সহকারী মুক্তার হোসেন,কানুনগো জাহাঙ্গীর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার নুর হোসেন, ইমরান হোসেন,নামজারী সহকারী ফৌজিয়া আক্তার,সার্ভেয়ার মহসিন পাটোয়ারী, মোঃ কাউসার আলীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়নের নায়েবগন ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা