1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা ছিনতাই, আটক-২,উদ্ধার ৩০ লক্ষ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা ছিনতাই, আটক-২,উদ্ধার ৩০ লক্ষ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৯৯৩ বার পঠিত

সোনারগাঁয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা ছিনতাই, আটক-২,উদ্ধার ৩০ লক্ষ

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সোবান নামের এক ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার সাথে থাকা ১ কোটি ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছেন বলে জানা যায়।

শনিবার (৮অক্টোবর)দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের ফকির বাড়ীর সামনে তিনি এ ছিনতাইয়ের শিকার হন।

এঘটনায় পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করে তাদের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি উদ্ধার করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যান।

জানা যায়,দুপুর ১২ টার দিকে ওই ব্যাবসায়ী প্রাইভেটকারে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১৫/১৬ জনের একটি ডাকাতদল রাস্তার দুই পাশ থেকে হামলা করে গাড়ীটি চারপাশ ঘিরে ফেলে। এসময় ডাকাত বাহিনীর ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি নিরাপত্তার জন্য সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ছয়হিস্যা গ্রামে অবস্থান নেয়। পরে আশপাশের লোকদের কাছ থেকে সাহায্য চাইলে স্থানীয় কিছু সন্ত্রাসী, মাদকসেবীরা জানতে পারে গাড়ীতে বিপুল পরিমাণ টাকা আছে।এ সময় সন্ত্রাসী আরো কয়েকজনকে ডেকে এনে তাদের উপর হামলা চালিয়ে নগদ অর্থ মোবাইলসহ আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,ওই ব্যবসায়ী উপর লিটনের নেতৃত্বে হামলা চালানো হয়। চেঙ্গাকান্দী গ্রামের শাওন,জাকারিয়া,মাসুম, কামরুজ্জামান ও ছয়হিস্যা গ্রামের আক্তারের ছেলে লিটন, হারুনের ছেলে শহীদ ও নাগেরগাঁও এর জয়নাল এর ছেলে ফয়সালসহ আরোও ৪/৫ জন অজ্ঞাতরা ব্যবসায়ীর কাছে থাকা দুটি ব্যাগ জোর করে ছিনিয়ে নেয়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান চেঙ্গাকান্দী গ্রামের শাওন,জাকারিয়া, মাসুম, কামরুজ্জামান তারা প্রায় ৩০ লক্ষ টাকা ছিনিয়ে নেয় অপরদিকে ছয়হিস্যা গ্রামের লিটন,শহীদ,ফয়সাল ও আনোয়ার ৯০ লক্ষ টাকাসহ বড় ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় ব্যবসায়ী চিৎকারে তারা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি উদ্ধার ও ২ জনকে আটক করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম জানান ছিনতাইয়ের ঘটনায় প্রায় ত্রিশ লক্ষ টাকারও বেশি উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের অভিযান অব্যাহত আছে।এঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা