1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ৪ লক্ষ টাকা লুট,আটক-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ৪ লক্ষ টাকা লুট,আটক-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩২৪ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সিনহা টেক্সটাইল মিলস’র বিপরীত পাশে লাভলী সিনেমা হল কমপ্লেক্সের নিচ তলায় “ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার মার্ট” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সাব্বির হোসেন মোমেন বাহিনীর বিরুদ্ধে হামলা ও নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকাসহ দোকানের মালামাল লুট ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার মার্ট এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, ৫ অক্টোবর বুধবার বিকেল আনুমানিক ৩ ঘটিকার সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী প্রথমে আমার দোকানে ঢুকেই সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারপর আমার উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে আমাকে আহত করে ক্যাশে থাকা ব্যবসার নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় আমার দোকানের মালামাল ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী।

তিনি বলেন, সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে দুইজনকে আঁকড়ে ধরি এবং আমার ডাক-চিৎকারে আশপাশের দোকানদার ও এলাকার লোকজন এগিয়ে এসে ওই দুইজনকে উত্তম মাধ্যম দিতে থাকে। খবর পেয়ে তাৎক্ষনিক ওই এলাকায় “মোবাইল সেভেন” ডিউটিরত সোনারগাঁ থানার এস আই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো, কিশোরগঞ্জ মিঠামন চারগ্রাম এলাকার আমজাদ হোসেনের ছেলে পাভেল (১৯) ও রূপগঞ্জ পূর্বগ্রাম আবুল কালামের ছেলে অনন্ত (২২)।

এর আগে আটককৃত দুজনই জানায়, কাঁচপুর সোনারপুর এলাকার হাজী আমির হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন মোমেনের নির্দেশে তারা ওই ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে লুটপাট করে। মোমেনের পরিচয় কনফার্ম করার জন্য আটককৃত দুইজনকে মোমেনের ছবি দেখালে এই মোমেনের নির্দেশেই হামলা করার বিষয়টি জনসম্মুখে স্বীকার করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সন্ত্রাসী মোমেন এর আগেও র‍্যাবের হাতে আটক হয়েছিলো, তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী বলেন, এর আগে ওই ব্যবসায়ীর দোকানের সামনে এক মোটরবাইক ছিনতাই করতে গেলে সন্ত্রাসী মোমেনকে বাধা প্রদান করেন তিনি। এরই জের ধরে আজ সন্ত্রাসী সাব্বির হোসেন মোমেনের নির্দেশে ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৫৫) এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী মোমেন বাহিনী।

এবিষয়ে সোনারগাঁ থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সাধারন জনগন দুইজন হামলাকারীকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন। দু’জনকেই সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান পিপিএম বলেন, হামলার ঘটনায় দুজনকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা