1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ছিনতাইয়ের টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ছিনতাইয়ের টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৬০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারী কামরুজ্জামান, ফয়সাল ও ইমরান আহম্মেদকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানোর পর গতকাল মঙ্গলবার আসামীদের রিমান্ড শুনানীর দিন ধার্য্য করে কারাগারে পাঠায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম ।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান ।

সোনারগাঁয়ে জালালউদ্দিন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, পরে ওই ব্যবসায়ি টাকা উদ্ধারে কৌশল খাটিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা ছিনতাই হয় বলে জানান।

পরে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্ব পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকারী কামরুজ্জামান,ফয়সাল ও ইমরান আহম্মেদ নামে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লাখ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী জালালউদ্দিন বাদি হয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান, নাগেরগাঁও গ্রামের জয়নালের ছেলে ফয়সাল ও একই গ্রামের আব্দুল আলীর ছেলে ইমরান আহম্মেদসহ ১৫ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।

ঘটনার দিন সন্ধ্যার পর থেকে বুধবার বিকেল পর্যন্ত সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করেন। তবে অন্যান্য ছিনতাইকারীকে গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম জানান,ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত ৫০ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, বাকি টাকা উদ্ধার ও আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা