1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ১ অপহরনকারী গ্রেফতার || ২ ভিকটিম উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ১ অপহরনকারী গ্রেফতার || ২ ভিকটিম উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৬৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সাইফুর রহমান শোভন নামে এক অপহরণকারী গ্রেফতার করেছেন র‍্যাব ১১র একটি অভিযানিক দল।এসময় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।

গত সোমবার বিকালে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারী সাইফুর রহমান শোভন (২৬), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ পাঠানতলী এলাকার মোহাম্মদ আলী ছেলে।

এসময় র‍্যাব অপহরণকৃত ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না (৩৩) ও মোঃ ইলমান উদ্দিন চৌধুরী (২৭)’দেরকে উদ্ধার করেন।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাইফুর রহমান শোভন ও তার সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীসহ ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না ও মোঃ ইলমান উদ্দিন চৌধুরী (২৭)’দেরকে অপহরণ করে এলোপাথাড়িভাবে মারপিট করে এবং গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১,৫০,০০০/-টাকা মুক্তিপন দাবি করে। এসময় উদ্ধবগঞ্জ এলাকায় আমিন সুপার মার্কেটের সামনে র‌্যাব-১১র টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতা সাইফুর রহমান শোভনকে গ্রেফতার করা হয় এবং তার অপর সহযোগীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে পলাতক আসামীদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান আছে বলেও জানান।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা