1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে হত্যা মামলার আসামী আলী হায়দার ডিবির হাতে গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামী আলী হায়দার ডিবির হাতে গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৪০১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার উদ্ধোবগঞ্জ থেকে আলী হায়দার (৪৫) নামের এক এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার উদ্ধোবগঞ্জ সাব রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আলী হায়দার উপজেলা জয়রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের সোনারগাঁও শাখার (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার উদ্ধোবগঞ্জ এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে আলী হায়দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা রয়েছে। সে মামলার পর থেকে পলাতক ছিল।তার বিরুদ্ধে জাল জালিয়াতি সহ একাধিক মামলা রয়েছে।

হাবিবুর বলেন, গ্রেফতারের পর আলী হায়দারকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, সোনারগাঁ থানা পুলিশ জানায়, গত ২৩ আগস্ট সোনারগাঁ থানায় হানিফ নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৫০ নম্বর আসামী আলী হায়দার ।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর এলাকায় অংশ নিয়েছিলেন শফিক (২৮) নামের এক ব্যক্তি,এসময় শফিক  আন্দোলন প্রতিহতকারীদের হামলায় নিহত হয়েছিলেন। পরে তার চাচাতো ভাই হানিফ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার আসামি আলী হায়দারকে ডিবি পুলিশ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা