1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে স্কুল পর্যায়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে স্কুল পর্যায়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-“এক ডোজ টিকা নিন, জরায়ুমুখে ক্যান্সার রুখে দিন “-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উদ্বোধন করা হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। সোনারগাঁ উপজেলায় এ বছর ২৪ হাজার ৭৬৪ জন মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা দেয়া হবে।

সোমবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে জি আর ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,ফ্যামেলি প্লানিং অফিসার সফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান,অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ,এমও ডিসি ডা. হাসমত,জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,সাংবাদিক মো. নুর নবী জনি,গাজী মোবারক, রবিউল হোসেন,পৌর জাতীয় পার্টি নেতা টিটু প্রমুখ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক জানান,টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা