1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ সপ্তাহ আগে
  • ৫৪ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মাদক, চুরি-ডাকাতি, দাঙ্গা এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি থানাকে সম্পূর্ণ দালালমুক্ত করারও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানার হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ ধসমাজকে সচেতন করে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। চুরি, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে বানিয়াচং থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

থানাকে দালালমুক্ত করার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই থানায় সেবা পায়, সেটি নিশ্চিত করা হবে। থানায় দালালচক্রের কোনো স্থান নেই। জনগণের আস্থা অর্জন করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পুলিশ কাজ করবে।

সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এসময় নবাগত ওসি সকলের পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করে জনগণের সেবায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন।

এসময় সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও সোনারগাঁ থানায় কর্মকর্তা বিভিন্ন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা