1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব উপলক্ষে মতবিনিময় সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব উপলক্ষে মতবিনিময় সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৪৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর নাগ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানার ওসি ( তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল।

এসময় তিরোধান উৎসব আগামী ২রা জুন থেকে শুরু হবে বলে জানান বক্তারা। সেই লক্ষে সভায় র‌্যাব, পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ হতে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিটি সিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেলায় কোন প্রকার দোকান পাট থেকে টাকা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা