1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শেখ রাসেল দিবসে র‍্যালি ও আলোচনা সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শেখ রাসেল দিবসে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলায় অবস্থিত শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়৷ র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগিয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,সাদীপুর ইউপি চেয়ারম্যান রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা