1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ৩৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জেনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বুধবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সিনহা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, সিনহা স্কুল কলেজের শিক্ষার্থী জোনাকি তার ভাই পারভেজকে গত ১৪ আগস্ট বাড়িতে গিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে আওয়ামীলীগের দোষর সন্ত্রাসী ভূমি দস্যু ও নারী নির্যাতন কারী কামাল ওরফে টুন্ডা কামাল সাউথ তার সন্ত্রাসী বাহিনী।

এ ঘটনায় শিক্ষার্থীর পিতা আইয়ুব আলী প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি ও তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন কামাল ওরফে টুন্ডা কামাল। এবিষয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

কামাল ওরফে টুন্ডা কামাল পূর্ব বৈহাকৈর নয়াপাড়া এলাকার মৃত আফির উদ্দিন সাউথের ছেলে তার বিরুদ্ধে বিগত সরকার আমলের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর প্রভাব বিস্তারের ব্যাপক অভিযোগ রয়েছে। এলাকায় জমি দখল ও সাধারণ মানুষের কাছে বিচার শালীসের নাম করে টাকা দাবি করতেন কামাল সাউথ।

নিরীহ কিশোর- কিশোরীদের ওপর এ ধরনের নৃশংস হামলা মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে ঢাকা সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।  এসময় অতিদ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আন্দোলনের ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা