1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা সুষ্ঠ সুন্দর ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সোনারগাঁয়ে এবার ৩৩ টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার(১৭ অক্টোবর) সকালে সোনারগাঁ থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এর নির্দেশক্রমে সোনারগাঁ থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পুজা মন্ডপ এলাকায় নিরাপত্তা টহল পুলিশ এর পাশাপাশি সিসি ক্যামেরা আওতায় রাখা হবে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

এসময় সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি লোকনাথ দত্ত বলেন অতীতের ন্যায় এবারও আসন্ন দুর্গা পুজা শান্তি শৃংখলা বজায় রেখে পুজা উৎসব পালন করবেন। এতে তিনি পুলিশ প্রশাসন সাংবাদিকসহ সকলে সহযোগীতা কামনা করেন।

উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি (অপারেশন)মহসিন সেকেন্ড অফিসার পঙ্কজ, পুজা উদযাপন কমিটির বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা