
মোঃ নুর নবী জনিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৩০ মে) দুপুরে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে চৌরাস্তা শপিং কমপ্লেক্স এর সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু প্রমুখ।
এছাড়া দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।