
মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর বটতলায় এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায় শীতার্ত এক হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী কম্বল বিতরণ করা হয়।
সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, হাজী হান্নানুর রহমান রতন, হাজী মজিবুর রহমান মানিক, মোঃ হাজী মিলন, মতিউর রহমান, সোনারগাঁ উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মতিউর রহমান মতি, মোঃ সোহেল রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।