1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মহান বিজয় দিবস পালিত  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মহান বিজয় দিবস পালিত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ মাস আগে
  • ১২১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মজনু শাহ পার্কের বিজয় স্তম্ভ ও উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে পায়রা উড়ানো হয়, যা অনুষ্ঠানের বাড়তি আবেগ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যানারে বিজয় স্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও সহকারী কমিশনার ভুমি তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভুমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিববুল্লাহ, তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা তুলে ধরা বিভিন্ন স্টল ও প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা