1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু কেটে নেয়ার অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু কেটে নেয়ার অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২০৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

অপরিকল্পিতভাবে এ বালু উত্তোলনের ফলে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরনো আনন্দবাজার হাট ও নুনেরটেক সহ কয়েকটি এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাপাঁ ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাট এলাকায় অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে সরকারি জায়গা দখল করে এবং কিছু ব্যক্তি মালিকানাধিন কৃষি জমিতে বাশেঁর খুটি ও বেড়া দিয়ে মোটা পাইপের মাধ্যমে বালু ফেলার জন্য প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে শ্রমিকরা ৯টি গাছ কেটে সারিবদ্ধ করে রেখেছে।

স্থানীয়রা জানান, এই হাটের পাশে মেঘনা নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলে বাজারের মাঠ ও নুনেরটেক এলাকা,নদীর তীরে গড়ে উঠা কয়েকটি শিল্প কারখানা এবং মানুষ পাড়াপারের জন্য নির্মিত জেটি নদীতে বিলীন হয়ে যাবে। এই আনন্দবাজার হাটের মাঠে একটি গরুর হাট বসে যেখানে সরকারের প্রতি বছর ৭০/৮০ লাখ টাকা রাজস্ব আয় হয়। বালু উত্তোলনের ফলে হাটের নদী তীরের অংশ বিলীন হলে কর্মহীন হবে হাটে কাজ করা শ্রমিকরা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট রক্ষার দাবী করেন এলাকাবাসী।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম মুঠোফোনে জানান,মেঘনা নদীতে বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করার জন্য আমি তাৎক্ষণিক লোক পাঠিয়েছি।সরকারী স্বার্থ রক্ষায় আমরা কাজ করে যাবো।

নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিষয়ে স্থানীয় বৈদ্যের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার বলেন,হাটের পরিধি বৃদ্ধির জন্য বালু ভরাট করা হবে।এখানে কোন অনিয়ম করতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা