1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৫৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় “মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক উপজেলা কমিটির একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক ভিকারুন নেছার সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

কর্মশালার কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, সমাজসেবা অফিসার মোঃ ইকবাল হোসাইন, সোনারগাঁ উপজেলার ১১টি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাবৃন্দ,ডাক্তার,পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক।

প্রশিক্ষণে বক্তারা মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, ভাতা প্রদান পদ্ধতি, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, ভোগান্তি হ্রাস ও কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ একটি বৈষম্যহীন, নিরাপদ ও সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মা ও শিশুর সার্বিক কল্যাণে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা