1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাছের খাবারের ভিতর গাঁজা, আটক-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সোনারগাঁয়ে মাছের খাবারের ভিতর গাঁজা, আটক-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৪০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে মোঃ জুয়েল (২৭) নামের এক মাদক ব্যবসায়িকে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ২ ঘটিকায় উপজেলার ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জুয়েল কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৮ নভেম্বর রাত আনুমানিক ২ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ- সার্কেল শেখ বিলাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে হয়।

এসময় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) অভিযান পরিচালনা কালে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে জুয়েল নামের এক মাদক কারবারিকে আটক করে।পরে তার দেওয়া তথ্যমতে ট্রাকে তল্লাশি করে ট্রাকে থাকা মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা।

এবিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা