1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ মাস আগে
  • ৫২ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মারীখালী সেতুর নিচে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্ভোগ ও দুর্গন্ধের শিকার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। অবশেষে সেই জনভোগান্তির অবসানে ময়লার স্তূপ অপসারণে সরাসরি মাঠে নেমেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে মারীখালী সেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করা হয় এবং পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সেতুর নিচে বিভিন্ন স্থান থেকে এনে ময়লা ফেলা হচ্ছিল। ফলে সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণ, যানবাহন চলাচলে বিঘ্ন এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগের পর উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, মারীখালী সেতুর নিচে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ময়লা ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা আজ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি এবং সমস্যাটির স্থায়ী সমাধানে পরিকল্পনা হাতে নিয়েছি।

তিনি বলেন, তিন ধাপে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। প্রথম ধাপে বর্তমান ময়লার স্তূপ সম্পূর্ণ অপসারণ ও এলাকা পরিষ্কার করা হবে। দ্বিতীয় ধাপে সেখানে যাতে আর কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য প্রয়োজনীয় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃতীয় ধাপে উপজেলার জন্য একটি নির্ধারিত ও পরিবেশসম্মত স্থায়ী ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় তিনি পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুরোধ জানান ।

ময়লার ভাগাড় অপসারণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক শামীম,মোগরাপাড়া ইউনিয়ন  যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদল নেতা রাকিব হাসানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা