1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৩ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ৬১ নং রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা
প্রদান করা হয়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিবের সাংগঠনিক সম্পাদক,নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল অর্থপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষদের মেডিসিন,গাইনি অর্থোপেডিক,সার্জারি অর্থোপেডিক ও শিশু বিশেষজ্ঞ সহ ২০ জন চিকিৎসকের একটি টিম নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় বলে জানান ডা.আবু জাফর চৌধুরী বিরু।

দিনব্যাপি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানকালে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লিপন চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা তাঁতি লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ,থানা ছাত্র লীগের সভাপতি হাসান রাসেদ, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মন্জু,সাধারণ সম্পাদক শরীফ, সহ-সভাপতি আসাদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন,শ্রমিক লীগের সভাপতি রোবায়েত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মশিউর রহমান শামীম,ছাত্রলীগ নেতা হাসান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা