1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ সপ্তাহ আগে
  • ৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব  সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম   অভিযান পরিচালনা করে অর্থ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ (২০) ধারায় লঙ্ঘনে অপরাধ অনুযায়ী মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকার আফনান ট্রেডার্স এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ, এছাড়াও সোনারগাঁ থানা পুলিশের এসআই হারুনসহ সঙ্গীও ফোর্স এ অভিযানে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা