1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ সপ্তাহ আগে
  • ৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকার অননুমোদিত ওষুধ,মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ২টি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সরকার অননুমোদিত ওষুধ,মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ০২ টি মামলায় ১০০০০( দশ হাজার) টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে অভিযান পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

এ সময় জেলা কার্যালয়ের ড্রাগ সুপার কবির হোসেন, সহকারী কমিশনার ভুমির কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, সরকার অননুমোদিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা