1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, ডা: মো: আল আমিন (জুনিয়র কনসালটন্ট, মেডিসিন),ডা: মাশরুরা সিদ্দিকা (জুনিয়র কনসালটেন্ট, গাইনী),ডা: হাসমত উল্লাহ,ডা: তানজিলা সালাম,ডা: নাহিদ আফরোজ,ডা: শাহনূর হোসেন,ডা: নিগার সুলতানা,ডা: সাদমান হাসান (ডেন্টাল সার্জন) সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলার ২৬৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২৫০ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৫৯৭ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৬৬ হাজার ৮৪৭ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা