1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৮ মাস আগে
  • ১৪৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিগত সরকারের আমলে ক্ষমতাশালী ও দাপুটে হিসেবে পরিচিত কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রামপুরা থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো ও একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় মোশাররফ ওমরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগও তদন্তে আসে। সূত্রে জানা যায় , আওয়ামী লীগের পূর্ববর্তী সরকারের সময় শামীম ওসমানের প্রভাব ব্যবহার করে মোশাররফ ওমর একবার ভোটকেন্দ্র দখল করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান হন।

পুলিশ জানিয়েছে, মোশারফ ওমরের বিরুদ্ধে থাকা সব মামলার তদন্ত আরও জোরদার করা হবে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা