1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৮৫ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এন আবু তালেব এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারজানা রহমান বলেন, প্রতিষ্ঠানের প্রধানদের জোর পূর্বক পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে এবং প্রতিটি স্কুলের সকল শিক্ষকদের তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে অবশ্যই সৌহার্দপূর্ণ আচরণ থাকতে হবে।

তিনি বলেন,শিক্ষার্থীরা কাজ করে চিন্তা ভাবনা না করে, ইমোশনালি,কিন্তু আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে ইমোশনালি চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। শিক্ষকদের চিন্তা থাকতে হবে যুক্তিযুক্ত। তাই শিক্ষার্থীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। অভিভাবকদের সাথে সভার মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এই উপজেলায় আমি সদ্য যোগদান করেছি। আমার জন্য দোয়া করবেন আমি যেনো উপজেলাবাসীর সহযোগিতায় এ উপজেলাকে কাজের মাধ্যমে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। এসময় উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা