1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২১২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে- কৃষি প্রনোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার আফরোজা সুতানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলামের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক।

এছারাও আরোও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,সাংবাদিক মোঃ নুর নবী জনি,পনির ভুইয়াসহ কৃষি কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ টি ইউনিয়নের ১ হাজার ৫’শ ৩০ জন চাষীকে এ বীজ বিতরণ করা হয়।, ১৪’শ চাষীকে শরিষা বীজ, ৫০ জন চাষীকে ভূট্রা বীজ, ২০ জন চাষীকে পিয়াজ ও ৬০ জন চাষীকে গম বীজ দেয়া হবে।

এছাড়াও এসব ফসলের উৎপাদনের জন্য বীজের পাশাপাশি এমওপি ও ডিএপি সার প্রদান করা হবে। এতে উপজেলাসহ ১০ টি ইউনিয়নের ১৫৩০ জন চাষী বিনামূল্যে বীজ ও সার পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, উপজেলার ১০ টি ইউনিয়নের ১৫০০/-‘শ প্রান্তিক ও ক্ষুদ্র চাষীকে ইউপি চেয়ারম‍্যান ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ‍্যমে পর্যায়ক্রমে ফসলভেদে বীজ ও সার দেয়া হচ্ছে। আশা করছি এসব বীজ ও সার সুষ্ঠুভাবে বিতরণ করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা