1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও বিজ্ঞান অলিম্পিয়াড সেমিনার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও বিজ্ঞান অলিম্পিয়াড সেমিনার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৪০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

এছারাও আরোও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু,স্থানীয় সাংবাদিক,শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

আলোচনা শেষে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা।

উল্লেখ্য, বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সরঞ্জাম স্টলগুলোতে প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা