1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাংবাদিকদের সাথে সজিব এর মতবিনিময় - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাংবাদিকদের সাথে সজিব এর মতবিনিময়

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৫ মাস আগে
  • ৬৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও প্রধান নির্বাচনী এজেন্ট খায়রুল ইসলাম সজিব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রোববার বিকেল ৪টায় সোনারগাঁয়ের পানাম ফুড পার্ক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সজিব বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে আধুনিক, সুন্দর ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের পরামর্শ নিয়ে কাজ করা হবে। তিনি জানান, রাস্তাঘাটের বেহাল অবস্থা, খাল দখল ও নদীর শাখা খাল শুকিয়ে যাওয়ার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

ভোটার অধিকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা প্রয়োজন।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে সজিব বলেন, নির্বাচনে জয়ী হলে মাদক নির্মূলই হবে প্রথম অগ্রাধিকার। পাশাপাশি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালুর ঘোষণাও দেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমিদস্যুতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা