1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ’ শীর্ষক সেমিনার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ’ শীর্ষক সেমিনার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২১৮ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোলায়মান হোসেন।

সোনারগাঁ উপজেলা সমাজসেবা অফিসার মো: ইকবাল হোসাইনের সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ সমাজসেবা অফিসার তানজিনা হাসান।

সেমিনারে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিধি।

সেমিনারে বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী-সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা